যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজে কোনো জাহাজ চলছে না: পিট হেগসেথ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজে কোনো জাহাজ চলছে না: পিট হেগসেথ
ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ওপর মার্কিন অবরোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ওয়াশিংটনের সঙ্গে একটি ‘ভালো চুক্তি’ করার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি। হেগসেথ আরো বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইনের পাশে দাঁড়িয়ে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে ‘উদ্বিগ্ন নয়’। বলেন, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট সময় আছে।

বিজ্ঞাপন

হেগসেথ আরো বলেন, ‘ইরানের সামনে আলোচনার টেবিলে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো সুযোগ রয়েছে। তাদের শুধু অর্থপূর্ণ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে।’

সূত্র: সিএনএ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...