ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার রাতে কথা বলেন এই দুই নেতা।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের স্থানীয় সময় রাত ১টার দিকে নেতানিয়াহু ট্রাম্পের সাথে তার ফোনালাপ শেষ করেন। নেতানিয়াহু জানান, শুক্রবার ইরানে ইসরাইলের হামলা শুরুর পর থেকে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সাথে কথা বলছেন।
তবে টেলিফোন আলাপের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ বলছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরাইলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র।
গত তিনদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেইন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরাইল সংঘাতের কারণে ইউরোপে নেয়া হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প। যদিও তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ আলী খামেনি এখনকার মত নিরাপদ’ অর্থাৎ তাকে এখুনি হত্যা করার পরিকল্পনায় সায় নেই যুক্তরাষ্ট্রের।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

