যুক্তরাজ্যে চলছে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ, চাপের মুখে ক্ষমতাসীন দল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যে চলছে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ, চাপের মুখে ক্ষমতাসীন দল
y

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে। এই নির্বাচন লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়।

ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিল এবং স্কটল্যান্ড ও ওয়েলসের আধা-স্বায়ত্তশাসিত আইনসভার এই নির্বাচনে মধ্য-বামপন্থি লেবার পার্টি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই নির্বাচনকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের টালমাটাল মেয়াদের জন্য একটি ‘গণভোট’ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল স্টারমারের বিদায়কে ত্বরান্বিত করতে পারে এবং দেশটির রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

সূত্র: বিএসএস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন