ফুরিয়ে আসছে ইসরাইলের অ্যারো প্রতিরক্ষা মিসাইল: মার্কিন কর্মকর্তা

ফুরিয়ে আসছে ইসরাইলের অ্যারো প্রতিরক্ষা মিসাইল: মার্কিন কর্মকর্তা

ইসরাইলের অ্যারো প্রতিরক্ষা মিসাইল ফুরিয়ে আসছে বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা।

বুধবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে শুক্রবার থেকে শুরু হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যবহৃত অ্যারো ইন্টারসেপটর মিসাইলের মজুত দ্রুত কমে আসছে ইসরাইলের।

বিজ্ঞাপন

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, পেন্টাগন (যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর) ইতোমধ্যে ওই অঞ্চলে অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করেছে। তবে এখন আশঙ্কা দেখা দিয়েছে যে, যুক্তরাষ্ট্রও হয়তো নিজস্ব ইন্টারসেপটর মিসাইলের মজুত শেষ করে ফেলছে।

২০১৯ সালে আলাস্কায় অ্যারো ৩-এর একটি পরীক্ষার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়:

“যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল—কেউ-ই সারাদিন বসে থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে না,” বলেছেন Center for Strategic and International Studies-এর Missile Defense Project-এর পরিচালক টম কারাকো। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল-কে আরো বলেন, “ইসরাইল ও তাদের মিত্রদের এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কারণ সময় নষ্ট করার সুযোগ নেই।”

অ্যারো ইন্টারসেপটর মিসাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান Israel Aerospace Industries গোলাবারুদের বিষয়ক কোনো প্রশ্নে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন