পাকিস্তানকে সমর্থন

তুরস্ক-আজারবাইজানে ভ্রমণ বাতিল করছে ভারতীয়রা

তুরস্ক-আজারবাইজানে ভ্রমণ বাতিল করছে ভারতীয়রা

ইসলামাবাদ-দিল্লি যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দেওয়ায় তুরস্ক ও আজারবাইজানের ভ্রমণ বাতিল করছে ভারতীয় নাগরিকরা। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তীব্র অবনতি ঘটে। ভারত অভিযোগ করে, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে—যদিও এর কোনো প্রমাণ পেশ করতে পারেনি দিল্লি।

পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করে। এরপর ভারত পাকিস্তানে তথাকথিত "জঙ্গি ঘাঁটি" লক্ষ্য করে হামলা চালায়, যার জবাবে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত শনিবার উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনও কার্যকর রয়েছে।

এই পরিস্থিতিতে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোর কারণে ভারতীয়দের কাছে দুই দেশ সাশ্রয়ী ও জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হওয়া সত্ত্বেও তা এড়িয়ে চলছে।

ভ্রমণ সংস্থা মেইক মাই ট্রিপ জানায়, গত এক সপ্তাহে তুরস্ক ও আজারবাইজানের জন্য বুকিং ৬০ শতাংশ কমে গেছে এবং একই সময়ের মধ্যে বুকিং বাতিলের হার বেড়েছে ২৫০ শতাংশ।

ইজি মাই ট্রিপের সিইও রিকান্ত পিটি বলেন, বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তুরস্কে বুকিং বাতিল হয়েছে ২২ শতাংশ এবং আজারবাইজানে বেড়ে ৩০ শতাংশ হয়েছে। তিনি আরও জানান, ভারতীয় পর্যটকরা এখন জর্জিয়া, সার্বিয়া, গ্রিস, থাইল্যান্ড ও ভিয়েতনাম-এর মতো বিকল্প গন্তব্যে ভ্রমণ করছেন।

এক্স-এ (সাবেক টুইটার) আরেক বুকিং প্ল্যাটফর্ম ixigo জানায়, তারা তুরস্ক, আজারবাইজান ও চীনের জন্য ফ্লাইট এবং হোটেল বুকিং স্থগিত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন