নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসায় লক্ষাধিক ফিলিস্তিনির ঈদের নামাজ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসায় লক্ষাধিক ফিলিস্তিনির ঈদের নামাজ

ইসরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ঈদের নামাজ আদায় করেছেন এক লাখেরও বেশি মুসল্লি। রোববার সৌদি আরবসহ বিশ্বের ১১টি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানায়, ইসরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ঈদের নামাজ আদায় করেনে প্রায় এক লাখ ২০ হাজার মুসল্লি। অনেক মুসল্লিকে মসজিদের ভিতর প্রবেশ করতে বাধা দেয় ইসরাইলি বাহিনী। তারা বাধ্য হয়ে মসজিদের বাইরে নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম জানায়, দখলদার পুলিশের বাধার কারণে বহু মুসল্লি আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশ করতে না পেরে মসজিদের বাইরের প্রাচীরের বাইরে ঈদের নামাজ আদায় করেছেন।

প্রতিবছরের মতো এবছরও আল-আকসা প্রাঙ্গণে কোনো উৎসবমুখর দৃশ্য দেখা যায়নি, কারণ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং পশ্চিম তীরে বাড়তে থাকা হামলার ফলে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন