ইসলাম ধর্ম আবার পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। অন্য কোনো ধর্মই ইসলামকে ছাপিয়ে যেতে পারবে না। টেক্সাসে এক সম্মেলনে এমন আশাবাদ জানান যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলাম বিশেষজ্ঞ করিম আবু জায়িদ।
একই সম্মেলনে আরেক বিশেষজ্ঞ উসমান বিন ফারুক বলেন, মুসলমানরা চায়, যুক্তরাষ্ট্র যেন মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। আর সেই লক্ষ্যে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রসারের কাজ করছেন তারা।
বিজ্ঞাপন
তিনি বলেন, দাওয়াত দেওয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইসলাম ছড়িয়ে দিতে চায় মুসলমানরা।
টেক্সাসের ডালাসে একটি ইসলামিক কমপ্লেক্স তৈরি করতে কাজ করছেন করিম আবু জায়িদ। এই কমপ্লেক্সে চারটি শাখা থাকবে। এর মধ্যে একটি শাখা হলো আইন দাওয়া অ্যাকাডেমি অ্যান্ড সেমিনার, এর নেতৃত্বে থাকবেন উসমান বিন ফারুক।
সূত্র: মেমরি টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়