ইরানে কি সত্যিই ভূমিকম্প না পারমাণবিক পরীক্ষা

ইরানে কি সত্যিই ভূমিকম্প না পারমাণবিক পরীক্ষা

ইরানের উত্তরাঞ্চলের সেমনান এলাকায় ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাসনিম সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সেমনান শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়।

তবে এই ভূমিকম্পকে কেন্দ্র করে এখন গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তেহরান সম্ভবত গোপনে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বিশেষ উদ্বেগের বিষয় হলো, ভূমিকম্পটি এমন একটি শহরের কাছে আঘাত হেনেছে, যেখানে ইরানের একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। ওই এলাকায় ইরানের সামরিক বাহিনীর অধীনে পরিচালিত সেমনান স্পেস সেন্টার ও সেমনান মিসাইল কমপ্লেক্স অবস্থিত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এই ভূমিকম্প এমন এক সময়ে ঘটেছে, যখন ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ নবম দিনে গড়িয়েছে। শনিবার ভোরে উভয় পক্ষের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা হয়েছে। এর একদিন আগেই তেহরান ঘোষণা দেয়, হুমকির মুখে পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা কোনো আলোচনা করবে না। অন্যদিকে, ইউরোপ শান্তি আলোচনার সম্ভাবনা টিকিয়ে রাখার চেষ্টা করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি এবং কেবল "সামান্য ক্ষয়ক্ষতি" হয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন ৬.৩ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণঘটিত কৃত্রিম ভূকম্পন। আজকেও ইরানের সেমনানে ৫.১ মাত্রার ভুকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া।

এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির (Safir) ও সিমোরঘ (Simorgh) লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ। ১০০ কিলোটনের পারমানবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫ মাত্রার ভুকম্পন অনুভুত হয়। বিশ্লেষকরা ধারণা করছেন, এইটা প্রাকৃতিক ভূমিকম্প না হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র: এনডিটিভি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন