ইসরাইলি হামলায় ইরানি গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত

ইসরাইলি হামলায় ইরানি গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত

ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আইআরজিসিরি গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ও মোহসেন বাঘেরী।

বিজ্ঞাপন

রোববার ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

তাসনিম নিউজ জানায়, আইআরজিসিরি গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয়।

এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমি আপনাকে বলতে পারি যে, আমরা তাদের (ইরানের) প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন