আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কয়েক ঘণ্টায় ২১টি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের

আমার দেশ অনলাইন

কয়েক ঘণ্টায় ২১টি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের

সৌদি আরব জানিয়েছে, নতুন করে আরও তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে মোট ২১টি ড্রোন ভূপাতিত করার দাবি করল দেশটি।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলে ১৮টি ড্রোন ধ্বংস করার পর অতিরিক্ত তিনটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমির আকাশে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওই ড্রোনগুলো শায়বাহ তেলক্ষেত্রের দিকে এগিয়ে আসছিল।

এ ছাড়া একই সময়ে পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...