আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণ

আমার দেশ অনলাইন

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণ

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে তেহরানকে অবিলম্বে হামলা বন্ধ করার দাবি জানানো হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩টি সদস্য দেশ। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। আর এই প্রস্তাবকে ‘একপেশে’ বলে মন্তব্য করেছে ইরান।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে আলজাজিরার প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্ডো জানান, ‘চীন ও রাশিয়া উভয়ই ভোটদানে বিরত ছিল, যদিও এই প্রস্তাব আটকে দিতে ভেটো ক্ষমতা ব্যবহার করতে পারত এ দুই দেশ।’

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইসরাইল এবং আরব উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন