যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, দক্ষিণ ইরানে হামলার জবাব হবে আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর।

এক বিবৃতিতে এই হামলাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, তেহরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করবে না।

বিজ্ঞাপন

এতে জোর দিয়ে বলা হয়, এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের একমাত্র নিরাপদ রুট হলো ইরানের তৈরি করা পথটি।

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন