ব্যাংককে ভূমিকম্পে ভবন ধস, নিখোঁজ ৪৩ শ্রমিক

ব্যাংককে ভূমিকম্পে ভবন ধস, নিখোঁজ ৪৩ শ্রমিক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় ৪৩ জন নিখোঁজ রয়েছেন। মিয়ানমারে সৃষ্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে ৪৩ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে।

ব্যাংককের চতুচাক পার্কের কাছে ভবনটির ভেতরে ৫০ জন লোক ছিল।

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন এক ফেসবুক পোস্টে বলেছে, সাত জন মানুষ রক্ষা পেলেও বাকি ৪৩ জন আটকা পড়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি-ও ৪৩ জন নিখোঁজের খবর জানিয়েছে। সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন