লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা

আমার দেশ অনলাইন

লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা
ছবি: কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ

যুদ্ধবিধ্বস্ত লেবাননবাসীর জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এ অর্থ সরাসরি সরকারি খাতে না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

ফোনালাপে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ লেবাননের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান। একইসঙ্গে তিনি লেবাননে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন