ভারতের গুজরাটে আতশবাজির কারখানার আগুনে ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার বনাসকাণ্ঠা জেলার দীসা শহরের অদূরে হতাহতের এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। ধ্বংসস্তূপের নিচে কয়েক জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আতশবাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বনাসকাণ্ঠার জেলাশাসক মিহির পটেল বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা দীসা শিল্পতালুক এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পেয়েছি। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত অনেক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে আরও ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

