ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনির নিহত হওয়ার পর তার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।
বৃহস্পতিবার এক বিবৃতিতে গালিবাফ বলেন, ‘আমি ইরানের সব জনগণকে আহ্বান জানাই, শনিবার থেকে শুরু হওয়া জানাজার অনুষ্ঠানে উপস্থিত থেকে ইসলামী ইরানের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করুন।’
তিনি আরও বলেন, ‘জাতির প্রতিশোধের আহ্বান যেন পুরো বিশ্বের কানে পৌঁছে যায়।’
শনিবার থেকে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। দেশটির নেতৃত্ব জানিয়েছে, এই কর্মসূচিতে বিপুল জনসমাগমের মাধ্যমে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা তুলে ধরা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


