ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকে যাওয়ার সড়কগুলোকে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে বুধবার সব ত্রাণ কেন্দ্র বন্ধ থাকবে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কেউ যেন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে প্রবেশ না করে এবং সেগুলোর দিকে যাওয়ার সড়কগুলোতে চলাফেরা থেকে বিরত থাকে।
মঙ্গলবার রাতে, একটি বিতরণ কেন্দ্রের কাছাকাছি ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি।
আইডিএফ বলেছে, তারা কিছু সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালায়, যারা “নির্ধারিত পথ থেকে সরে এসে” তাদের দিকে এগিয়ে আসছিল।
এদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে যে, গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা এখনও খাদ্য, পানি ও অন্যান্য জরুরি সহায়তা থেকে বঞ্চিত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইল আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৪,৪৭০ জন নিহত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

