ইসরাইলি লক্ষ্যবস্তুর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী কড়া বার্তা দিচ্ছে ঠিকই। কিন্তু সামরিক বিশ্লেষকদের ধারণা, তেহরান এখনো তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেননি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরানের এ হামলাগুলোর বিশেষ ১০টি বৈশিষ্ট্য ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একপ্রকার অকার্যকর করে দিয়েছে।
বিজ্ঞাপন
গত শুক্রবার বিনা উসকানিতে ইরানের ওপর আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো এ হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

