ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি রোধে ১৪টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ১৫টি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। খবর আল জাজিরার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানি সরকারের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া পররাষ্ট্র দপ্তর আরো জানায়, তারা ইরানি তেল পরিবহনের জন্য ১৪টি জাহাজের সঙ্গে যেকোনো লেনদেন বন্ধ করার নির্দেশ দেবে, যার মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্পের প্রথম প্রশাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল কেনা বন্ধ করতে অন্যান্য সমস্ত দেশকে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে, চলমান উত্তেজনা কমাতে শুক্রবার ওমানের মাস্কাটে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা প্রকল্পে নিষেধাজ্ঞা শিথিল করছে জাতিসংঘ