ইসরাইলে হামলায় নিহত ৫, আহত ১২

ইসরাইলে হামলায় নিহত ৫, আহত ১২

ইসরাইলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে হামলার হয়েছে। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের উত্তর শহরতলিতে রামত জংশনে একটি বাসস্টপে দুইজন গুলি করতে শুরু করে।

বিজ্ঞাপন

একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক একজন ব্যক্তি তাদের দিকে পাল্টা গুলি করে তাদের দমন করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৩০ বছর বয়সী তিনজন তরুণ, ৫০ বছর বয়সী একজন পুরুষ ও ৫০ বছর বয়সী একজন নারী রয়েছেন।

কোনও সংগঠন থেকে এখনো এ হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন