ভারতে হামলা চালালো পাকিস্তান

ভারতে হামলা চালালো পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জম্মু শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই পুরো শহরে সাইরেন বাজতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ।

এনডিটিভর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোবাইলফোন পরিষেবাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও ফুটেজে আকাশে আলোর ঝলক দেখা গেছে।

বিজ্ঞাপন

জম্মু ছাড়াও প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর কুপওয়ারা ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট শহরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ঘটনা অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন