ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ পাস করেছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় গতকাল বিকেলে রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয় বিলটি পাস হয়। খবর বিবিসির।

প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ভোট পড়ে ২১৮টি। আর বিপক্ষে ভোট দেন ২১৪ জন। পরে এতে সাক্ষর করেন স্পিকার মাইক জনসন।

বিজ্ঞাপন

এরআগে মঙ্গলবার বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে সিনেটে পাস হয়। বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘টাই’ ভেঙে বিলের পক্ষে ভোট দেন। বিলটির বিপক্ষে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের ৪৭ সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকানও যোগ দেন।

আলোচিত বিলটি কংগ্রেসে পাস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। বিলটি পাস করতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসকে ৪ জুলাই পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন ট্রাম্প।

বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি সই করলেই বিলটি আইনে পরিণত হবে। ৪ জুলাই তিনি বিলটিতে সাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘বিলটি এই দেশকে রকেট জাহাজে পরিণত করবে।’ তার মতে, এটি দেশের জন্য একটি দুর্দান্ত বিল হতে চলেছে।

এই বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে।

এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমার বাইরে চলে যাবেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন