ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ১৮ বছর বয়সী এইতান জ্যাকস নামের এক সৈন্য ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে। তিনি বেয়ারশেভা শহরের বাসিন্দা ছিলেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণের শহর বেয়ারশেভায় আঘাত হানে। এই হামলায় তিনি নিহত হন।
বিজ্ঞাপন
১৩ জুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় ইসরাইলের মোট ২৮ জন নিহত হয়েছে। অন্যদিকে, ইসরাইলি হামলায় ইরানে অন্তত ৬১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ৪,৭০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

