খামেনির পাশেই দাফন করা হবে পরিবারের আরো ৪ সদস্যকে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির পাশেই দাফন করা হবে পরিবারের আরো ৪ সদস্যকে

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে তার পরিবারের কয়েকজন সদস্যকেও একই সঙ্গে দাফন করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রাত থেকেই খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপক পরিসরে শোকযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্বের প্রায় ১০০টি দেশের কূটনীতিক ও প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত খামেনির পরিবারের কয়েকজন সদস্যকেও একই অনুষ্ঠানে দাফন করা হবে। তাদের মধ্যে রয়েছেন তার মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং তিন বছর বয়সী এক নাতনি।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছিল, সেসব দেশকে রাষ্ট্রীয় জানাজায় আমন্ত্রণ জানানো হয়নি।

রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠান কয়েক দিনব্যাপী চলবে। আগামীকাল থেকে আনুষ্ঠানিক স্মরণসভা শুরু হওয়ার কথা রয়েছে। পরে শোকযাত্রা ইরাকের নাজাফ ও কারবালা শহর অতিক্রম করবে। সবশেষে ইরানের মাশহাদে দাফন ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। মাশহাদই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...