নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দাবি জানান তারা।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা সত্ত্বেও বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এছাড়া কিছু বিক্ষোভকারী জর্জটাউনের ফোর সিজনস হোটেলের লবিতে ঢুকে পড়তে সক্ষম হন, যেখানে নেতানিয়াহু রাতের খাবার খাচ্ছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা তাদের জোর করে সরিয়ে দেন। এ সময় নেতানিয়াহুকে গণহত্যাকারী উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

গাজায় ইসরাইলের গণহত্যা চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি ২০২৪ সালে নেতানিয়াহু ও ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন