বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নিচ্ছে জাপান ও ইউরোপের আরো পাঁচ দেশ। হরমুজ প্রণালি খুলে দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দিতে প্রস্তুত থাকার কথা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান। যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান বিরোধী যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে একাধিক হামলার ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হওয়ার প্রেক্ষিতে এ বিবৃতি দেওয়া হলো।
এই যথাযথ প্রচেষ্টা কি হতে পারে সে বিষয়ে দেশগুলো সুনির্দিষ্ট করে কিছু বলেনি। তবে তারা তেল ও গ্যাস স্থাপনাসহ নাগরিক অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
তাছাড়া, আন্তর্জাতিক জ্বালানির বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণাও যৌথ বিবৃতিতে দিয়েছে দেশগুলো। উৎপাদন বৃদ্ধি ও বাজার স্থিতিশীল করতে তারা নির্দিষ্ট কিছু জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি হত।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে: নেতানিয়াহু