বাব আল-মান্দেব প্রণালির কাছে হামলায় কার্গো জাহাজের দুই ক্রু নিহত

বাব আল-মান্দেব প্রণালির কাছে হামলায় কার্গো জাহাজের দুই ক্রু নিহত

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালির কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা এএফপি ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশমুখে জাহাজটিতে ইরান-সমর্থিত হুথিরা হামলা চালায়। সূত্রটি আরো জানায়, বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এএফপিকে আরেকটি সূত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, উদ্ধার অভিযান চলাকালে জাহাজটি আরো একটি হামলার লক্ষ্যবস্তু হয়।

ওদিকে ভ্যানগার্ড জানিয়েছে, নিহত দুজন হলেন- ‘দুই ক্রু—একজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক’। এছাড়া আরো চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

সংস্থাটি আরো জানিয়েছে, হামলার পর ইয়েমেনি নৌবাহিনী জাহাজটিকে সহায়তা করতে এগিয়ে আসে। কিন্তু তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।

এর আগে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ওমান সাগরে একটি তেলবাহী ট্যাংকার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে।

জাহাজ উদ্ধার ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ভ্যানগার্ড ইনস্টিটিউট তখন জানায় যে, তারা খবর পেয়েছে যে পানামার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ওমান সাগর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার সময় এবং পাকিস্তানের উপকূলের কাছাকাছি অবস্থানকালে একটি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়।

ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে আগুন ধরে গেলেও তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে হামলার পর জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চলাচল বা দিক পরিবর্তন করতে সক্ষম হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন