ইরান ও লেবাননের হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর কমপক্ষে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা (এসএসএ) জানিয়েছে, এই নেটওয়ার্কটি জাতীয় অর্থনীতিতে অনুপ্রবেশ করে দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ বহিরাগত ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছিল।
এসএসএ জানায়, এই নেটওয়ার্কটি হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে যুক্ত বহিরাগত পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে একটি পূর্বনির্ধারিত কৌশলগত পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক ও আইনি বিধি লঙ্ঘন করে অর্থ পাচার, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির উদ্দেশ্যে কাজ করত।
এসএসএ নিশ্চিত করেছে, সন্ত্রাসী বা অন্তর্ঘাতমূলক উদ্দেশ্যে জাতীয় অর্থনীতি বা বেসামরিক প্রতিষ্ঠানকে কাজে লাগানোর যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা বা স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ যেকোনো বাহ্যিক হস্তক্ষেপ, তার উৎস যাই হোক না কেন, সহ্য করা হবে না।
সূত্র: দ্য গার্ডিয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে: নেতানিয়াহু