সৌদি আরব থেকে কাতারে গিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতার পৌঁছানোর পরই বিলাসবহুল লুসাইল প্রাসাদে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।
উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বিলাসবহুল সংবর্ধনায় সিক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে সৌদি আরব ছাড়ার আগে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে রিয়াদে বৈঠক করেন ট্রাম্প। সে সময় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন। সফরের দ্বিতীয় দিন বুধবার কাতারে রয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার সফরের প্রথম দিন সৌদি আরবে যান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

