যুক্তরাষ্ট্রের তিন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা সীমিত করতে একটি ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাব’ পেশ করেছেন। তাদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলা চালিয়েছেন, যা সংবিধান লঙ্ঘন।
ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ থাকায় প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা কম। ইরান ইতোমধ্যে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
ডেমোক্র্যাটরা অভিযোগ করেন, ট্রাম্প সামাজিক মাধ্যমে ‘সরকার পরিবর্তন’-এর ইঙ্গিত দিয়েছেন, যা অভিযানকে সীমিত প্রতিরক্ষা পদক্ষেপের বাইরে নিয়ে গেছে।
হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, এখনই যুদ্ধক্ষমতা নিয়ে আলোচনা সময়োচিত নয়।
ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইসরাইল দাবি করছে, তেহরানকে অস্ত্র তৈরিতে বাধা দিতেই তাদের পদক্ষেপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

