লেবাননে সামরিক অভিযান আরো সম্প্রসারণ করতে মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইসরাইল। ইসরাইলের চ্যানেল-১৫ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই প্রতিবেদনের মাধ্যমে লেবানর ভূখণ্ডজুড়ে ইসরাইলের আক্রমণ আরো জোরদার করার ক্ষেত্রে ওয়াশিংটনের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হলো।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযান বিস্তৃত করার আগে ইসরাইলি কর্মকর্তারা মার্কিন প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে পরামর্শ করেছেন। এই অভিযানের ফলে দক্ষিণ লেবাননজুড়ে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটছে। সেই সঙ্গে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, এই অভিযান বাড়াতে সমন্বয় সাধনে ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। ইসরাইলি কর্মকর্তারাদের মতে, স্বল্প আকারের সামরিক পদক্ষেপে তাদের উদ্দেশ্য পূরণ হবে না।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান ইরানের