যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যত দিন পর্যন্ত তাদের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ চলতে থাকবে, তত দিন হরমুজ প্রণালি নিরাপদ থাকবে না। তারা সতর্ক করে বলেছে, এই পথ দিয়ে পেট্রোকেমিক্যাল পণ্য, এমনকি ‘এক ফোঁটা তেল বা গ্যাসও’ নিরাপদে পরিবহন করা সম্ভব হবে না।
সোমবার আইআরজিসি আরো দাবি করে, হরমুজ প্রণালির অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনী ওই জাহাজগুলোকে এই পথ ব্যবহার করতে উৎসাহিত করেছিল।
তবে বিবৃতিতে ট্যাংকার দুটির নাম, পতাকা, ক্রু সদস্যদের পরিচয় বা সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ‘শাস্তিমূলক অভিযানের’ জন্য প্রস্তুত থাকারও সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


