মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাব খতিয়ে দেখতে আগামী বুধবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস সমন্বয় গ্রুপ। আজ সোমবার ইইউর একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে, কাতারের রাস লাফান ও মেসাইইদ শিল্পনগরীর জ্বালানি স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ ঘোষণা করে দেয় কাতারএনার্জি। উৎপাদন বন্ধ ঘোষণা করার পর ইউরোপের গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
ইইউর গ্যাস সমন্বয় গ্রুপে সদস্য দেশের সরকারের প্রতিনিধিরাও রয়েছেন। গ্রুপটি মূলত ইইউভুক্ত দেশগুলোর গ্যাস মজুত ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা পর্যবেক্ষণ করে। এ ছাড়া যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে করণীয় পদক্ষেপ সমন্বয়ের দায়িত্বও তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

