আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদগাঁওয়ে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওয়ে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রকাশ্যে মোবাইলে অনলাইন জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার ভোর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকার এক দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইউনিয়নের দরগাহপাড়ার নুরুল কবিরের ছেলে মফিজুর রজমান, মনির আহমদের ছেলে সোহেল, মোক্তার আহমদের ছেলে ইব্রাহিম, জাগিরপাড়ার শফিউল আলমের ছেলে মুসা আলম ও খোরশেদ আলমের ছেলে মিজানুর রহমান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জুয়াড়ি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে চায়ের দোকানে মোবাইল ফোনের সহায়তায় অনলাইন জুয়া খেলা অবস্থায় টহল পুলিশ তাদের আটক করে। ওই দিন দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...