সারা দেশঈদগাঁওয়ে আড়াই শতাধিক দুর্গত পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন জালালাবাদে এ ত্রাণ বিতরণ করা হয়।







