দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী একথা জানিয়েছে। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
এ নিয়ে মার্চের শুরুতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের ২০ সেনা নিহত হলো।
বিজ্ঞাপন
সামরিক বাহিনী জানিয়েছে, ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় নিহত হয়েছেন। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি।
যুদ্ধবিরতির পরেও দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর লড়াই চলছ। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং লেবাননের বেশ কয়েকটি সীমান্ত শহরে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে।
সূত্র: গালফ নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



চীন সফরে মুগ্ধ ট্রাম্প, গোলাপের বীজ উপহার পাঠাবেন জিনপিং