নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

নিউ ইয়র্কের উত্তরাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে শুক্রবার স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সিএনএন জানিয়েছে, পর্যটকবাহী বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন আরো ২৪ জন। তবে বাসের চালক জীবিত আছেন। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন