নিউজিল্যান্ডে দুই বছরের মেয়েকে লাগেজে ভরে বাসে ভ্রমণের সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলে কাইওয়াকার শহরে একটি বাস স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, বাস স্টেশনে রোববার একজন যাত্রী তার লাগেজ উঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকেন। নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বাসের চালক খেয়াল করন লাগেজটির ভেতের কিছু একটা নড়াচড়া করছে। এক পর্যায়ে লাগেজটি খোলার পর ২ বছর বয়সী এক মেয়ে শিশুকে পাওয়া যায়।
শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করার দায়ে ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটি প্রচণ্ড গরমের মধ্যে ছিল। তবে তার শারীরিক কোন ক্ষতি হয়নি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শিশুটির সঙ্গে ওই নারীর কী সম্পর্ক রয়েছে তা প্রকাশ করা হয়নি। ওই নারীকে আজ সোমবার নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশ জানায়, ‘তাৎক্ষনিক পদক্ষেপ নেওয়ায় আমরা বাস চালককে ধন্যবাদ জানাই। তা নাহলে খারাপ পরিস্থিতি হতে পারতো।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


