ইউরোপীয় নেতাদের ‘রাজনৈতিক আত্মনিপীড়ক’। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার লক্ষ্য অর্জন করতে গিয়ে ইউরোপীয় নেতারা নিজেদের নাগরিকদের কল্যাণ বিসর্জন দিচ্ছেন। গতকাল মঙ্গলবার মস্কোয় আফ্রিকার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রধান সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এসব কথা বলেন।
লাভরভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে ইউক্রেনের বিজয় নিশ্চিত করতে পশ্চিমা সরকারগুলো নিজেদের জনগণকে জীবনযাত্রার মান কমে যাওয়ার বিষয়টি মেনে নিতে চাপ দিচ্ছে। তারা জনমতকে এমন একটি অবস্থানে ধরে রাখার চেষ্টা করছে, যেখানে মানুষকে সবকিছু বিসর্জন দিতে হবে—বেতন, চাকরি, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিকভাবে সামাজিক সুযোগ-সুবিধা, যাতে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে পারে। ইউরোপের দেশগুলোতে মানুষের জীবনযাত্রার পরিস্থিতির অবনতি ঘটছে, আর তারা নিজেরাই তা অনুভব করতে পারছে।
সূত্র: আরটির
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


