রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

রাশিয়া থেকে আরো ৫ ইউনিট এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা ক্রয়বিষয়ক কমিটি’ ১০ হাজার কোটি টাকার এই পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এর আওতায় মোট ২৮৮টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনা হবে। খবর আরটির।

এর পাশাপাশি দ্রুততার ভিত্তিতে ভারত ডায়নামিকস লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা ও রপ্তানিকারক সংস্থা ‘রোজাবোরাএক্স’-এর যৌথ উদ্যোগে তৈরি ‘পন্টসার এয়ার ডিফেন্স সিস্টেম’ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বিজ্ঞাপন

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। এগুলোর মধ্যে ১২০টি স্বল্পপাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস ৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি এস ৪০০ বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। বর্তমানে ভারতের কাছে এই ক্ষেপণাস্ত্র আছে মাত্র চারটি, শিগগিরই আরো দুটি ক্ষেপণাস্ত্র এ তালিকায় যোগ হবে।

এদিকে, এস-৪০০-এর উন্নততর সংস্করণ ‘এস-৫০০ ট্রায়াম্ফটর-এম’ কেনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...