ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপকে ভূরাজনৈতিক ক্ষমতাধর হয়ে উঠতে হবে। আর এর জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যের মধ্যে রয়েছে আক্রমণ সক্ষমতা বাড়ানো এবং ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা কীভাবে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিরাপত্তা রক্ষার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে তা মূল্যায়ন করা।
ইউরোপের ক্ষমতা কমছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বলেন, ‘এটি সাহসিকতার জন্য সঠিক সময়। এটি শক্তিশালী ইউরোপ গড়ে তোলার সময়। ইউরোপকে ভূরাজনৈতিক ক্ষমতাধর হয়ে উঠতে শিখতে হবে।’
ইউরোপের প্রতি মার্কিন বাণিজ্য ও পররাষ্ট্রনীতির সমালোচনা করে ম্যাক্রোঁ বলেন, সবাইকে দেখিয়ে দিতে হবে, নিজেদের স্বার্থ রক্ষায় ইউরোপ কতটা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরো বলেন, ‘ইউরোপীয়দের তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং তাদের নিজস্ব স্বার্থ নিয়ে কাজ করতে হবে।’ এ বিষয়ে ধারাবাহিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান ম্যাক্রোঁ।
তিনি বলেন, ‘ইউরোপে আমাদের নিরাপত্তাকাঠামো পুনর্গঠন করতে হবে। আমাদের পারমাণবিক প্রতিরোধক্ষমতা পুনরায় স্পষ্ট করতে হবে।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ক্যারিবিয়ান সাগরে নৌযানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩