আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ট্রাম্প

আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন নিয়ে আবারো জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নির্বাচনে ভোটারদের বিভ্রান্ত করতে একই নামের একাধিক প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়েছিল। এ ঘটনাকে ‘পুরোপুরি জালিয়াতি’ এবং অপরাধমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ অভিযোগ করেন। এ সময় তিনি গত সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনি প্রচারশিবির এবং ডেমোক্র্যাটিক পার্টি ভোটের সমীকরণে প্রভাব ফেলতে একজন ‘স্পয়লার’ প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছিল।

এদিকে, রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানের সঙ্গে নামের মিল রয়েছে—এমন আরেক ব্যক্তিকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর অভিযোগের তদন্ত জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ রয়েছে, একই নামের ওই প্রার্থীকে ব্যালটে রেখে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় সুলিভান সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছিলেন। তিনি বলেন, এটি ছিল একটি অপরাধমূলক কাজ।

এ ছাড়া রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই—এমন আরেক ব্যক্তিকেও নির্বাচনের ব্যালটে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন