যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে ২৫ বিলিয়ন ডলারের বিল পাস তাইওয়ানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে ২৫ বিলিয়ন ডলারের বিল পাস তাইওয়ানের

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে ২৫ বিলিয়ন ডলারের বিশেষ তহবিল অনুমোদন করেছে তাইওয়ানের আইনসভা। অস্ত্র ও নিরাপত্তা ব্যয় নিয়ে কয়েক মাসের টানা বিতর্কের পর এই বিল পাস হলো।

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের চেষ্টা করছে তাইওয়ান। এই প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সেলফ-প্রোপেল্ড হাউইটজার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জ্যাভলিন অ্যান্টি-আর্মার মিসাইল।

বিজ্ঞাপন

এই বিলে এমন একটি বিধানও অন্তর্ভুক্ত রয়েছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার জন্য অতিরিক্ত ব্যয়ের অনুমতি দিতে পারে।

অনুমোদিত এই অর্থের পরিমাণ গত নভেম্বরে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রস্তাবিত অর্থের চেয়ে প্রায় ১৫ বিলিয়ন ডলার কম।

১১৩ আসনের আইনসভায় বিলটি ৫৯-০ ভোটে পাস হয়, যেখানে ক্ষমতাসীন দলের ৪৮ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন।

চীন তাইওয়ানকে তার ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার বারবার হুমকি দিয়েছে। তাইওয়ানের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে থাকে।

গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে রেকর্ড ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...