যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ । যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা এবং লেবাননে তার মিত্র ইসরাইলের হামলা থামাতে ব্যর্থ হওয়া।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘গণহত্যাকারী ইসরাইল লেবাননে যুদ্ধাপরাধ অব্যাহত রেখেছে, এটা যুদ্ধবিরতি মেনে না চলার স্পষ্ট প্রমাণ।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য আছে এবং তার দামও দিতে হয়।’

গালিবাফ আরো বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না এবং ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না।

তার এ বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আরো কঠোর শর্তযুক্ত একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য আরো স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন