ইরানে টানা সপ্তম দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে টানা সপ্তম দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: সংগৃহীত

ইরানে টানা সপ্তম দিনের মতো হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ পরিকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার ও সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই রাতে এই হামলা শেষ হয়েছে। সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা ইরানকে জবাবদিহির আওতায় রাখতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকমের ভাষ্য, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন