মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ১৩, নিখোঁজ ৭০

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত ১৩, নিখোঁজ ৭০

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ১৩ জন নিহত হয়েছে। মিয়ানমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির নেপিডো শহরের একটি হাসপাতালকে ভূমিকম্পে আহতদের চিকিৎসার কেন্দ্রে পরিণত করা হয়েছে।

এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জন হয়েছে।

বিজ্ঞাপন

মিয়ানমারের নেপিডো শহরের একটি প্রধান হাসপাতালকে `বৃহৎ আঘাতপ্রাপ্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। হাসপাতালের এক কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। ১ হাজার শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতালে জরুরি বিভাগে আহতদের সারি বেঁধে চিকিৎসা করা হচ্ছে, কিছু আহত ব্যক্তিরা যন্ত্রণায় কুঁকড়ে পড়েছেন, অন্যরা নিশ্চল হয়ে শুয়ে আছেন, তাদের স্বজনেরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন বলছে, নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনায় আগে যেখানে ৪৩ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, এটি বেড়েছে।

ধসের সময় সেখানে প্রায় ৩২০ জন কর্মী ছিলেন এবং তাদের মধ্যে ২০ জনের মতো লিফটে আটকা পড়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন