রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি জাহাজে আটকা পড়েছেন অন্তত ১৩ জন ভারতীয় নাবিক রয়েছেন। কৃষ্ণসাগর উপকূলে চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তারা চরম ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)। কার্গো জাহাজটিতে ১৫ জন ক্রু সদস্য রয়েছেন।
এক্সে দেওয়া এক পোস্টে এফএসইউআই জানায়, এমভি আমির-১ জাহাজ ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে নোঙর ফেলেছিল। তার পরে সেখানেই আটকে পড়েন। আর বন্দর থেকে বের হতে পারছেন না তারা। ফলে সম্ভাব্য সরাসরি হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নাবিকরা। ভারত সরকার, জাহাজের মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি ।
এদিকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত সোমবার একটি জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে।
সূত্র: এনডিটিভি
আরিএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


