ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইল যে হামলা করেছে, তা সরাসরি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর আঘাত করেছে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

আরাঘচি বলেন, ইসরাইলে যখন আমাদের ‍ওপর হামলা চালায়, তখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের দ্বারপ্রান্তে ছিলাম। গত ১৫ জুন নির্ধারিত সেই বৈঠকের দিন উদ্দেশ্য ছিল, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির কূটনৈতিক সমাধান। তার মধ্যেই ইসরাইলের হামলা সেই উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও জাতিসংঘের বিধি-বিধানের নজিরবিহীন লঙ্ঘন।

বিজ্ঞাপন

ইসরাইলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনই পদক্ষেপ নিতে হবে। না হলে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক আইনব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন