ইরানে ইসরাইলের হামলা, ইরানের প্রত্যাঘাত, ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতের পর যে 'যুদ্ধবিরতি' ঘোষণা করা হয়েছে তাতে সব পক্ষই নিজেদের 'বিজয়ী' দাবি করছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সব পক্ষেরই যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধা জানানোর যথেষ্ঠ কারণ আছে। সবাই নিজেদের 'বিজয়' দেখছে।
ইসরাইল তাদের সামরিক অভিযানের সাফল্য উদযাপন করছে। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন রাইজিং লায়ন' বা 'উদীয়মান সিংহ অভিযান'।
ইসরাইলি হামলায় ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের তিন প্রধান পারমাণবিক কেন্দ্রে ব্যাপক বিধ্বংসী হামলা চালানো হয়েছে।
ইসরাইলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইরানে হামলা করাতে পেরেছে। গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইরান হামলায় রাজি ছিলেন না।
যুদ্ধবিরতির ফলে ইসরাইল কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়বে। দেশটি গত দুই বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে 'লড়াই' করছে। সেখানে 'যুদ্ধ' বন্ধের পরিকল্পনা ইসরাইলের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি।
আশা করা হচ্ছে, এই যুদ্ধবিরতি ইসরাইলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

