পাকিস্তানে স্বাধীনতা দিবসেও সন্ত্রাসী হামলা, ৫ পুলিশ নিহত

পাকিস্তানে স্বাধীনতা দিবসেও সন্ত্রাসী হামলা, ৫ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির স্বাধীনতা দিবসের রাতে একাধিক সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে সংঘটিত এসব হামলায় আরও পাচঁজন আহত হন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানা যায়, প্রথম হামলাটি ঘটে আপার দির জেলায়, যেখানে একটি পুলিশ ভ্যানে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ নিহত ও তিনজন আহত হন। পেশোয়ারের হাসান খেল এলাকায় থানায় হামলায় একজন পুলিশ নিহত ও একজন আহত হন। এছাড়া লোয়ার দিরের লাজবোক এলাকায় একটি চেকপোস্টে হামলায় একজন কনস্টেবল নিহত হন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এসব হামলা ছিল সমন্বিত এবং একই সময়ে একাধিক স্থানে চালানো হয়। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে, সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার পর এই ঘটনা ঘটেছে।

ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, জুন মাসে দেশজুড়ে ৭৮টি সন্ত্রাসী হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন